×
সদ্য প্রাপ্ত:
ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১২৭ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

জামালপুর ডিবি-১ এর বিশেষ অভিযানে ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় জামালপুর সদর থানাধীন ডাকপাড়া সাকিনস্থ রৌশনআরা মল্লিকের মালিকানাধীন মেসার্স স্টার ব্রিক্স ইটভাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তির নাম—
১। মোঃ টুটুল (৩০), পিতা—আক্তার মিয়া, মাতা—সেলিনা বেগম, সাং—ডাকপাড়া (স্টার ব্রিক্সের পাশে), থানা ও জেলা—জামালপুর।

জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়ের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ শাহজাহান ও এসআই (নিঃ) মোঃ সাহাগ রানা সমন্বয়ে গঠিত ডিবি-১ এর একটি চৌকস অভিযানিক দল এ সফল অভিযান পরিচালনা করেন।

ঘটনা সম্পর্কে ডিবি-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা স্টার ব্রিক্স এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat