×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১৬৯ বার পঠিত
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা মুক্ত দিবস উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ভোলা শত্রুমুক্ত হয়—এ দিনটি ভোলাবাসীর গৌরব, আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক।

সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, দেশে নৈতিকতা-সততা প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি, তরুণসমাজ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat