×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১৫২ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা মোড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলার মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের এনসিপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ। তিনি বলেন, প্রশাসনের অনুরোধে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সম্মান দেখিয়ে আজ তার গ্রামের বাড়ি ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করা হবে।

বক্তারা বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. ইমরান হোসেন বাদল, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্যবিষয়ক সদস্য ও সাবেক জেলা মুখপাত্র বিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক রাতুল হাসান শান্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল শেখ এবং জেলা গণধিকার পরিষদের সদস্য সচিব রাসেল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat