×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১৫২ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২৫০জন শিশুর সুন্নতে খাৎনা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আইডিয়াল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডি-ল্যাবের উদ্যোগে দিনব্যাপী এ ক্যাম্পে মোট ২৫০ শিশুর সুন্নতে খাৎনা সম্পন্ন করা হয়। সকাল থেকেই শিশুদের নিয়ে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল। আইডিয়াল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডি-ল্যাব মাত্র ৫০০ টাকার বিশেষ প্যাকেজে সুন্নতে খাৎনার পাশাপাশি প্রতিটি শিশুকে একটি লুঙ্গি, একটি গামছা ও পাঁচ দিনের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। জনসাধারণের জন্য সুলভ মূল্যে মানসম্মত সেবা নিশ্চিত করতেই আয়োজনটি করা হয়। ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

ঢাকা থেকে অভিজ্ঞ সার্জনদের একটি বিশেষ মেডিকেল টিম ক্যাম্পের সার্জিক্যাল কার্যক্রম পরিচালনা করে। নিরাপত্তা, স্বচ্ছতা এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুরো টিম দিনজুড়ে নিবেদিতভাবে দায়িত্ব পালন করেন।

ক্যাম্প উদ্বোধন ও পরিদর্শনে উপস্থিত ছিলেন আইডিয়াল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আবু তাহের শরীফ, সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান, ম্যানেজার শাহ আলম, ডিরেক্টর সুদীপ সরকার এবং ডিরেক্টর সালাউদ্দিন ভুইয়া। তারা ক্যাম্পের সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসক টিমের কাজের প্রশংসা করেন।

হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এমবিবিএস ডা. আমির হামজা বলেন,সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিত কমিউনিটি বেইজড বিভিন্ন ধরনের ক্যাম্প আয়োজন করে আসছি। এই ক্যাম্পের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বড় একটি অংশ উপকৃত হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত থাকলে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat