×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১১০ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার,  জামালপুর 

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর ধারাবাহিক মাদকবিরোধী টানা অভিযানে বকশিগঞ্জ উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুরে ডিবি-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে ১১ ডিসেম্বর রাত ২১.৫০ মিনিটে বকশিগঞ্জ থানার সারমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডিবি-২ এর একটি চৌকস দল ০৪ (চার) গ্রাম হেরোইন ও ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসায়ী—১। ইমান আলী (৩৬)পিতা: আনোয়ার হোসেনসাং: সারমারা টালিয়াপাড়া থানা: বকশিগঞ্জ, জেলা: জামালপুর  কে হাতে-নাতে আটক করা হয়।

ডিবি-২ সূত্রে জানা যায়, আটক ইমান আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বেও গোয়েন্দা নজরদারি ছিল। বৃহস্পতিবারের অভিযানে অবশেষে তার মাদক বহনের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবি-২ জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat