×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ২১৫ বার পঠিত
মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে  শাহজাদপুরের বিনোদনপ্রেমি এলাকা রাউতারা সুইচ গেটে পিকনিক করতে এসে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধারের জন্য কাজ করছে। তবে এখন পর্যন্ত লাশ উদ্ধার করা যায়নি। 

প্রত্যক্ষদর্শি জানায় বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহজাদপুরের বিনোদনপ্রেমি এলাকা বলে খ্যাত রাঁউতারা সুইচ গেটে ঘুরতে এসে একদল শিক্ষার্থী রান্নার কাজে ব্যস্ত সময় পার করতে থাকে। এসময় নদীর ভরা মৌসুমে পানিতে প্রচন্ড স্রোত বহমান থাকে। 

ঘুরতে আসা ৪শিক্ষার্থী রাফি, মওদুদ,মাসুম ও সোয়াইব পানিতে গোসল করতে নামে। পানিতে প্রচন্ড স্রোতে  তিনজন উঠলেও সোয়াইব (২১) আর উঠতে পারে নাই । এসময় এলাকাবাসী তাঁকে সন্ধান করতে থাকলেও শেষ পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। এমন খবর ছড়িয়ে পড়লে মুহুর্তেই শত শত মানুষকে নদীরপাড়ে ভীড় করতে দেখা যায়। হঠাৎ সব আনন্দ যেন বিষাদে পরিনত হয়ে গেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ও জেলেরা নদীতে জাল ফেলে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। নিখোঁজ শিক্ষার্থী উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতি এলাকার আব্দুস ছালামের ছেলে বলে জানা গেছে। সে ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্র। এদিকে ছেলেকে না পাওয়ায় স্বজনের আহাজাড়িতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat