×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ২৫০ বার পঠিত
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতা বিরোধীরা রাজনীতিতে আধিপত্য তৈরি করছে, বাংলাদেশ বিরোধীরা ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। হাদিকে কালকে গুলি বর্ষণ যারা করেছে, কালকে হয়তো আমি-আপনি অথবা অন্য কেউ তাদের নিশানার শিকার হবো। ১৪ ডিসেম্বর সকালে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘বিজয় পথসভা’য় তিনি উপরোক্ত কথা বলেন।  এসময় অন্যান্যের মধ্যে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, আল আমিন বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, আজ মহান বুদ্ধিজীবী দিবসে এসে স্পষ্ট বলতে চাই- ২০২৪ সালের আন্দোলনে ৮৬৫ হত্যাকা-ের বিচার যেভাবে হচ্ছে, ঠিক একইভাবে ৩০ লক্ষ মানুষের ঘাতক, ২ লক্ষ মা- বোনের ধর্ষকদের বিচার কার্যকর করতে হবে। বিএনপি-জামায়াত-আওয়ামী লীগ বা অন্য যে কোনো দলের যত বড় নেতাই হোক, বিচারের আওতায় আনার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কোনো ঠাঁই হবে না। একই সাথে দালাল-দোসরদের অভিযোগে আওয়ামী লীগসহ প্রায় ২৫ টি নিবন্ধিত রাজনৈতিক প্লাটফর্মের রাজনীতি যেভাবে বয়টক করেছে, সেভাবে তাহলে লক্ষ লক্ষ মানুষকে হত্যার অভিযোগে কেন জামায়াত-শিবিরসহ স্বাধীনতা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat