×
সদ্য প্রাপ্ত:
আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

জনি হোসেন, (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মোরছালিন হোসেন (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার খেতুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক উপজেলার মধ্য কালিকাপুর বালাপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানাননিহত ভ্যানচালক যাত্রীকে নিয়ে টেংগনমারীর দিকে যাচ্ছিলেন। এসময় খেতুর বাজার এলাকায় কৃষকেরা রাস্তার ওপর দিয়ে পানির পাইপ বসিয়ে আলু ক্ষেতে সেচ দিচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তার ওপর বসানো পানির পাইপে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ভ্যানচালক ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার‌ মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেনএ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat