×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০২
  • ২২১ বার পঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে এক অজ্ঞাত  যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ড মন্ডলপাড়া এলাকার আইয়ুব মন্ডলের গজারি বাগানে এ লাশ পাওয়া যায়। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রিপল নাম্বার থেকে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার কে অবগত করলে কালিয়াকৈর থানা থেকে পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে এসে নিহত যুবকের লাশ উদ্ধার করে । এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয়  জানা যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছে লোকটি মাদকাসক্ত ছিল। নিহতের পরনে সাদাকালো চেক টি শার্ট এবং পরনে লুঙ্গি ছিল মাথার চুল কাঁচা পাকা। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 
এ বিষয়ে  কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, এখনো পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায় নি, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজের  মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat