• আজ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • সময় : ০৩ : ২০ অপরাহ্ন
  • ইপেপার
Logo
×
  • আজকের পত্রিকা
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামীলীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • অন্যান্য
  • অর্থনীতি
    • শেয়ার বাজার
    • শিল্প ও বাণিজ্য
    • অর্থ ও বিনিয়োগ
    • বিদ্যুত ও জ্বালানি
    • ব্যাংক ও বীমা
    • বিশ্ব অর্থনীতি
  • ফিচার
  • আইন আদালত
  • বিনোদন
    • সংস্কৃত
    • ঢালিউড
    • হলিউড
    • বলিউড
    • অন্যান্য
  • ভিডিও
  • সারাদেশ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • সিলেট বিভাগ
    • রংপুর বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • আরো
    • কভিড-১৯
    • আইন-আদালত
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • নির্বাচন
    • এক্সক্লুসিভ নিউজ
    • প্রবাসে বাংলা
    • অপরাধ
    • ভ্রমণ
    • এই সময়
    • সাহিত্য
    • গল্প
    • বির্তক
    • সাক্ষাৎকার
    • রান্নাঘর
    • মুক্তচিন্তা
    • খোলা কলাম
    • ফ্যাশন
    • বর্ষপূর্তি
    • রাশিফল
    • চাকুরী
    • ছবি
    • মতামত
    • সম্পাদকীয়
    • অন্যান্য
    • আবহাওয়া
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
প্রচ্ছদ
আজকের পত্রিকা

নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৯৭ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যে কথাটা আমি আগে বলেছিলাম- নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েক দিনের ঘটনা, গতকালকের ঘটনা (হাদিকে গুলি), চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা, এই সবকিছু নিয়েই কিন্তু প্রমাণিত হচ্ছে যে আমি যা বলছিলাম তা সত্য হচ্ছে আস্তে আস্তে।’

শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই ধারাবাহিক কর্মশালার সপ্তমদিনে আজ বিএনপির মাঠ পর্যায়ের নেতারা অংশ নেন।

তারেক রহমান বলেন, ‘আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে।’ প্রতিবার দেশকে ধ্বংসের হাত থেকে বিএনপি উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, ‘কখনো শহীদ জিয়া, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আস্তে আস্তে খাদের কিনারা থেকে দেশকে বের করে নিয়ে আসা হয়েছে।’

‘বিভিন্ন সূত্রের খবর বলছে, ষড়যন্ত্রগুলো এখনই থেমে থাকবে না। আরও খারাপও হতে পারে। তবে আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে, দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হবো, যত সামনে এগিয়ে আসবো, যেকোনো মূল্যে নির্বাচন হবে, সেই পরিস্থিতি যত আমরা তৈরি করবো, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে,’ যোগ করেন তিনি।

ষড়যন্ত্রকারীদের পিছু হটানোর ক্ষমতা ও শক্তি একমাত্র বিএনপির আছে বলে দাবি করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

চট্টগ্রাম ও ঢাকায় দুই প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে তারেক রহমান বলেন, এই ঘটনা দিয়ে কোনো ফায়দা লুটার প্রচেষ্টা অবশ্যই হচ্ছে।

তিনি খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষাব্যবস্থা, বেকার সমস্যা, তথ্য প্রযুক্তি, বায়ু ও পানিদূষণ রোধ প্রভৃতি বিষয়ে বিএনপি প্রণীত পরিকল্পনা এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন।

তারেক রহমান বলেন, ‘এখন আমাদের সময় এসেছে- আমি কী পেলাম, এটা বাদ দিতে হবে। সময় এসেছে- আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম। আজ সময় এসেছে নিজে কী পেলাম এটা ভুলে যাওয়ার। আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন কিংবা করতে পারেন, তাহলে আগামী দিনে আপনার সন্তান, আপনার নাতি-‍পুতি ভালো থাকবে। আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে। আসুন আমাদের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করা।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এখন আর ঘরে বসে থাকার সময় নেই। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদের জিততে হবে। এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী কে? বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদের জিততে হবে। এর কোনো বিকল্প নেই।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এই কর্মশালা দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সঞ্চালনা করেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর...

আমতলীতে ইটভাটায় অন্তঃস্বত্তা নারীসহ তিন শ্রমিককে মারধর

ফুলগাজিতে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের খড়ের গাদায় আগুন দেওয়ার অ...

  • সর্বশেষ
  • জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্য...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধা...

স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে নভেম্বরের মাঝামাঝিতে: ইসি ম...

দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা...

যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবি...

ডোপ টেস্টে ‘পজিটিভ,পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডেঙ্গু নির্মূলে কার্যকর কর্মপরিকল্পনার আহ্বান স্থানীয় সরকারম...

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদা...

একনেকে উঠছে মেট্রোরেলের এমআরটি-৫: খরচ ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৪...

তিন অঞ্চলে স্বাধীনতার ডাক, ভাঙনের মুখে যুক্তরাজ্য?

দৈনিক সোনালী কণ্ঠ - রাজশাহী বিভাগ

এমপিওভুক্তির কথা বলে শম্ভুর অর্ধ কোটি টাকা আত্মসাৎ

সাটুরিয়ায় রূপসী বাংলা এবং সোহরাব হাজীর বিরুদ্ধে চেক জালিয়...

ইউপি সদস্যের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

চট্টগ্রাম-১৫: বিএনপি নাকি জামায়াত

সরকারি আইন অমান্য করে, ঘিওরে রাতের অন্ধকারে চলছে তিন ফসলি কৃ...

ঘিওরে কবরস্থানের মাটি ভরাট বাবদ ২ মেট্রিক টন (৫০ মন) চাউল...

শিমুলিয়া ইউনিয়ন পরিষদে নেক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্...

বিজেইউ’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন তানভীর আহমেদ শাহীন

সিংগাইরে তিন ফসলী কৃষি জমির মাটি কেটে গভীর ডোবা বানানোর প্রত...

lube
ফেসবুকে আমরা...
Ganomukti
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
  • Facebook
  • Youtube

Logo

সম্পাদক ও প্রকাশক: সামসুদ্দিন আহম্মদ

নির্বাহী সম্পাদক: তানভীর আহমেদ শাহীন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৬৪-৬৮, ইস্টার্ন কমলাপুর কমার্শিয়াল কমপ্লেক্স, ৪র্থ তলা, রুম নম্বর ৩২৫, কমলাপুর, ঢাকা-১২১৭
ফোন: +৮৮০২-৯৫৫০২৫০৫, মোবাইল: ০১৭১১-৭৯০৮২৭
ই-মেইল: sonalikantha8122000@gmail.com

কপিরাইট © ২০২১ sonalikantha.com এর সকল স্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি