×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১১৩ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন, সাতক্ষীরা

খুলনা বিভাগীয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকে গুলির ঘটনায় দুষ্কৃতিকারীদের আটক ও সীমান্ত অতিক্রম রোধে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত সিল করে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসাথে সীমান্ত এলাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে খুলনা মহানগরীর সোনাডাংগা থানাধীন সোনাডাংগা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং, খুলনা বিভাগের আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোতালেব সিকদার (৪২)-কে দুর্বৃত্তরা দূর থেকে গুলি করে গুরুতর আহত করে।

ঘটনার পরপরই সংঘটিত এই ঘৃণ্য অপরাধে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত আটক এবং সীমান্ত দিয়ে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির। যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা, যশোর, চুয়াডাংগা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় নিচ্ছিদ্র নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, যশোর রিজিয়নের অধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মোট ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের সাথে অতিরিক্ত ৮৭টি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা সীমান্ত অতিক্রম করতে না পারে।

এছাড়াও আইন-শৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করা হচ্ছে। বিশেষ প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তি বা তথ্য সম্পর্কে বিজিবিকে সহযোগিতা করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

বিজিবি সূত্রে আরও জানানো হয়, দুষ্কৃতিকারীদের আটক না হওয়া পর্যন্ত এই কঠোর নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat