×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-০৭
  • ২২১ বার পঠিত

সিলেটে ফের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি।

সোমবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা এসব পণ্য জব্দ করে।

পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের চেষ্টাকালেও বেশ কিছু পণ্য জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানায়, সোমবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর ও লাফার্জ বিওপি।

অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চিনি, পোস্তদানা, কেনু, মহিষ, গরু এবং মাদক জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ। অভিযানকালে চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত ট্রলি ও প্রাইভেটকার জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat