×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১২১ বার পঠিত
মোঃ সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর


মাদারীপুর সদর উপজেলার নতুন আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় চুরির এক দুঃসাহসিক ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে জনবহুল এই এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে একটি মিনি ডাম্প ট্রাক নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত চোরচক্র। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া রাজবাড়ী-ড-১১-০১২১ রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকটি ‘মায়ের দোয়া মটরস’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ কামরুল হাসান খানের। প্রতিদিনের মতো রবিবার (২১ ডিসেম্বর ) রাত ৯টার দিকে তিনি তার দোকানের সামনে ট্রাকটি পার্ক করে বাড়ি ফিরে যান। তবে পরদিন সোমবার ( ২২ ডিসেম্বর ) সকালে এসে দেখেন নির্ধারিত স্থানে ট্রাকটি নেই।
চুরি হওয়া এই মিনি ডাম্প ট্রাকটির আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা। ভুক্তভোগী কামরুল হাসান জানান, ট্রাকটি না পেয়ে তিনি সম্ভাব্য সব স্থানে খুঁজলেও কোনো হদিস মেলেনি। শেষমেশ নিরুপায় হয়ে তিনি সোমবার মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই ট্রাকটি উদ্ধারে কার্যক্রম শুরু করা হয়েছে। ট্রাফিক বিভাগসহ পুলিশের বিভিন্ন ইউনিটকে ট্রাকটির বিবরণ পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও তিনি আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat