×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, বিলাইছড়ি:



বিশিষ্ট ব্যক্তিত্ব ওসমান হাদির প্রয়াণে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় যথাযথ গুরুত্ব ও ভাবগাম্ভীর্যের সাথে শোক পালন করা হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথেই বিলাইছড়ি উপজেলা প্রশাসনসহ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ প্রতিটি প্রশাসনিক দপ্তরে অত্যন্ত নিষ্ঠার সাথে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

উপজেলার সকল সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় শোকের প্রতীক হিসেবে পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে প্রয়াত ওসমান হাদির বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা প্রদর্শন করা হয়। শোক পালনের এই রাষ্ট্রীয় কর্মসূচিতে বিলাইছড়ি উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে একাত্মতা প্রকাশ করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই শ্রদ্ধাঞ্জলি ও শোক পালনের মধ্য দিয়ে জাতীয় সংহতি ও মরহুমের স্মৃতির প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat