×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ১৯৬ বার পঠিত
আশরাফুল ইসলাম গাইবান্ধা 
গাইবান্ধার কামার জানিতে জেলা প্রশাসনের ঘোষিত বালু মহল পুনঃবহালের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এর হাতে এ স্মারকলিপিটি প্রদান করেন কামারজানীর এলাকার বাসিন্দারা।
 
স্মারকলিপি প্রদান শেষে এলাকাবাসীর পক্ষে রানা মিয়া সাংবাদিকদের জানান, গাইবান্ধায় বালু মহল খুবই জরুরি। বালু মহল না থাকায় কারনে একদিকে যেমন এলাকার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে অন্যদিকে অবৈধ বালু উত্তোলন বেড়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে রাস্তা ঘাট ও নদী অঞ্চল। এলাকার উন্নয়নের স্বার্থে গাইবান্ধায় বালু মহল খুবই জরুরি হয়ে পড়েছে।
 
উল্লেখ্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উন্নয়নকর্মী, স্থানীয় গনমাধ্যমকর্মীদের দাবীর প্রেক্ষিতে বালু মহাল ঘোষনা করে প্রজ্ঞাপন ও ইজারার নোটিশ জারি করে জেলা প্রশাসন। এই বালু মহল ঘোষনার পর স্থানীয় একটি অবৈধ পন্থায় বালু উত্তোলনকারী সেন্ডিকেট পরিচালনার সুবিধাভোগী ও সরকারি জমি অবৈধ দখলদার কুচক্রী মহল সংঘবদ্ধ হয়ে সরকারি জমি দখল করে বালু উত্তোলন ও সরকারি বালু মহল বন্ধের দাবিতে বিভিন্ন প্রভাকান্ড চালিয়ে বালু মহল বন্ধের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat