স্টাফ রিপোর্টারঃ
জনি হোসেন, (নীলফামারী) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২(সদর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সরোয়ারুল আলম বাবু মনোনয়নপত্র উত্তোলন করেছেন।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী, সহকারি সেক্রেটারী বাবলু হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মনজুরুল ইসলাম,সেক্রেটারি হাফেজ শহিদার রহমান, লক্ষীচাপ ইউনয়ন সভাপতি মিজানুর রহমান প্রমূখ জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। প্রার্থী সরোয়ারুল আলম বাবু সাংবাদিকদের বলেন আজ আনুষ্টানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করা হলো। জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন নির্বাচনী আচরণ বিধি মেনে আমরা কাজ করব