×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১২৭ বার পঠিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

 আনোয়ারা উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে আয়োজিত আস্থার আলো মেধাবৃত্তি পরীক্ষাতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অতীতের ধারাবাহিকতায় এ বছরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সঙ্গে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চাতরী ইউনিয়ন বহুমুখী বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন আস্থার আলো মেধাবৃত্তি পরীক্ষা’র প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আব্দুল্লাহ। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাস্টার শফি আলম এবং হল সুপার ছিলেন মোরশেদ মান্নান। এ বৃত্তি পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা পর্যায়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরীক্ষার হল পরিদর্শন করেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌপ্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী, আনোয়ারা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাংবাদিক রুপন দত্ত, সামাজিক সংগঠক সৈয়দুল হক, জাহিদ মৃধা, শাহেদুল ইসলাম, বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিনিধি নেজাম উদ্দিন এবং আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উপদেষ্টা এম. আকতার হোসাইন। এ সময় সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন. মোহাম্মদ জুনাইদ, মনির উদ্দিন, সাইফুল, সাকিব তালুকদার, ফয়সল, ফরহাদ, জাহেদ, রিমন, মিনহাজ, শাহরিয়ার রশিদ, বিলকিছ আক্তার, সাথী আক্তারসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat