×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ২৯২ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টারঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার রাতে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম  জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যৌথ বাহিনীর চেকপোস্টসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি দায়িত্বরত  সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ,বিজিবি ও আনসার সদস্যদের সাথে কথা বলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত ও নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল ও চেকিং জোরদারের নির্দেশ দেন।

পরবর্তীতে পুলিশ সুপার নওগাঁর বদলগাছী থানায় আকস্মিক পরিদর্শন করেন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে। কোনো প্রকার অবহেলা বা গাফিলতির সুযোগ নেই। জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য—এই মর্মে সকলকে নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat