×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ৪৩৭ বার পঠিত

জাহিদ হাসান টিপু


দেশের প্রগতিশীল ও ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক গণমুক্তি-র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ভেদরগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গণমুক্তির স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সফি-র সভাপতিত্বে এবং মো. নাসির মাদবর-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ডি. এম. আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গিয়াস উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তানবীন হাসান শুভ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোস্তফা কামাল, প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, প্রতিভা সায়েন্স প্রিপারেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. নাঈমুল হাসান নাঈম।

এছাড়া উপস্থিত ছিলেন আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি. এম. গোলাম মোস্তফা, প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি রায়জুল আলম, মাই টিভির জেলা প্রতিনিধি সজিব সিকদার, যায়যায়দিন পত্রিকার ডামুড্যা প্রতিনিধি আবুল কালাম সরদার, রুদ্র বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন বাবু, দৈনিক ইনকিলাব পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান টিপু এবং দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, দৈনিক গণমুক্তি স্বাধীনতা-পরবর্তী সময়ে সত্য, ন্যায় ও মানুষের অধিকারভিত্তিক সাংবাদিকতার যে ধারা সূচনা করেছিল, তা দীর্ঘ ৫৩ বছর ধরে ধারাবাহিকভাবে বজায় রেখেছে। নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকাটি সাধারণ মানুষের কথা সাহসের সঙ্গে তুলে ধরেছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এ ক্ষেত্রে দৈনিক গণমুক্তির ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও পত্রিকাটি গণমানুষের পক্ষে থেকে সত্য তুলে ধরবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat