×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১২০ বার পঠিত
মো : নিশাদুল ইসলাম নিশাদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এমদাদুল হক মিলন ওরফে রিপনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ডাকাতি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
​পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের পশারচাঁদ এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা একটি মোটরসাইকেল, দামী মোবাইল এবং সঙ্গীতশিল্পীদের ব্যবহৃত বাদ্যযন্ত্রসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। ওই ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।
​এর আগে গত ২ ফেব্রুয়ারি পুলিশ এই চক্রের আরও ৬ সদস্যকে গ্রেফতার করে। তারা হলেন— সোহেল মিয়া (৩৫), শামীম মিয়া (৩২), মামুন মিয়া (২৩), ওলি মিয়া (২৩), মো. হানিফ ওরফে রুবেল (৩৯) এবং মো. জয়নাল (৪০)। সে সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত সাউন্ড কার্ড প্রসেসর, বিদেশি বাঁশিসহ প্রায় ৫০ হাজার টাকার বাদ্যযন্ত্র ও একটি মটো জি-৩১ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
​সবশেষ বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গোকর্ণঘাট এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা রিপনকে গ্রেফতার করে বিজয়নগর থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে লুণ্ঠিত ১৬০ সিসির অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
​বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রিপন বিজয়নগর থানার চানপুর গ্রামের জাহের মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন থানায় ১২টি ডাকাতি মামলা রয়েছে।
​এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, ডাকাত দলের বাকি সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জননিরাপত্তায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat