×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ১৬৭ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভিডিওর রিল বানাতে গিয়ে ৫ বন্ধুর মৃত্যু হল একসঙ্গে। শনিবার (১১ জানুয়ারি ) ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার সিদ্দিপেটে। পুলিশ সূত্রে প্রকাশ, ৭ বন্ধু মিলে বাইকে করে কোন্ডাপোচাম্মা সাগর বাঁধে গিয়েছিলেন। বাঁধের আশেপাশে তাঁরা ঘোরাঘুরি করেন। ছবি, ভিডিও তোলেন। বাঁধের জলের ধারে গিয়ে ৭ জন মিলে ভিডিওর রিল বানাচ্ছিলেন। আচমকাই পা ফস্কে পড়ে যান সকলেই। গভীর জলে চলে যাওয়ায় ৫ জনেরই ডুবে মৃত্যু হয়। বাকি ২ জন সাঁতরে পাড়ে ওঠেন। পুলিশ জানিয়েছে, ৭ বন্ধু ধনুষ, লোহিত, দীনেশ্বর,যতীন, সাহিল, মৃগাংক এবং মহম্মদ ইব্রাহিম ঘুরতে গিয়েছিলেন কোন্ডাপোচাম্মা সাগর বাঁধে। ফোটোগ্রাফারের কাজ করতেন ধনুষ। দীনেশ্বর এবং যতীন ডিপ্লোমা করেছিলেন। স্থানীয় সূত্রে খবর, ৭ বন্ধু মিলে গিয়েছিলেন ঘুরতে। তাঁরা সকলেই বাঁধের জলে পড়ে যান। ২ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকিরা তলিয়ে যান। ওই ২ যুবকই স্থানীয়দের বিষয়টি জানান। তারপর ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। বেশ কয়েক ঘন্টা খোঁজাখুঁজি পর ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ‍্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। বাঁধের আশেপাশে নিরাপত্তা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat