×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ৯৪ বার পঠিত

কুষ্টিয়া থেকে শফিকুর ররহমান শফিক ।।  বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার নির্বাচনী এলাকায় ১১টি উপজেলায় ৬টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে দুই জেলায় নির্বাচনী দায়িত্ব ১৫ প্লাটুনের অধিক বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও দৌলতপুরে অতিরিক্তভাবে আরও ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অতিরিক্ত আরও ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সীমান্ত রক্ষায় নিয়োজিত সদস্যদের বাইরে অতিরিক্ত হিসেবে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করছে তারা। বর্ডার গার্ড বাংলাদেশ একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন দুর্গম সীমান্ত চরাঞ্চলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে মোটরসাইকেল টহলের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা করেছে। এছাড়াও নৌপথে স্পিডবোট ব্যবহারের ফলে বিওপিসমূহে পৌঁছানোর সময় পূর্বের ১ থেকে ১.৫ ঘণ্টার পরিবর্তে বর্তমানে মাত্র ১৫-২০ মিনিটে নেমে এসেছে। এর ফলে যেকোনো আভিযানিক কার্যক্রম এখন আরও দ্রুত, কার্যকর ও তৎপরতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হচ্ছে। নির্বাচনীয় দায়িত্বপূর্ণ এলাকায় দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতার সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ ডমিনেশন টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে বিজিবির বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশী এবং এপিসি যান ব্যবহার করে বিশেষ টহল পরিচালনার কার্যক্রম করা হচ্ছে। বিশেষ করে ডিজিটাল সেন্সর যেমন ড্রোন, বডিঅর্ন ক্যামেরা এবং ভোট কেন্দ্রে বিভিন্ন জায়গায় সিসি টিভি ক্যামেরা ইত্যাদি সরঞ্জামাদী সমন্বয়ের মাধ্যমে তারা নির্বাচন কার্যক্রমকে আরো গতিশীল করতে পেরেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে ৪৭ বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ২ ফেব্রুয়ারি দৌলতপুর বেইজ ক্যাম্পের অভিযানে একজন চোরাকারবারীসহ বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক  লে. কর্নেল রাশেদ কামাল রনি।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat