×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১১৫ বার পঠিত
শফিউল করিম সবুজ:স্টাফ রিপোর্টার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

গতকাল (২৮ ডিসেম্বর ) চকরিয়া উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ইউএনও বরাবর তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

​মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদিকা এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক,জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া),মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী,পেকুয়া উপজেলা বিএনপি সভাপতি বাহাদুর শাহ,চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার,চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী,পেকুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন,চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম,মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে আমরা আশাবাদী। চকরিয়া-পেকুয়ার মানুষই নির্ধারণ করবে তাদের নিরাপদ নেতৃত্ব।

সহকারী রিটার্নিং কর্মকর্তা (চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ) শাহীন দেলোয়ার দৈনিক সোনালী কন্ঠ
কে বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ৪ জন। জমা দিয়েছেন একজন। আগামীকাল (২৯ ডিসেম্বর ) মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি কক্সবাজার -১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে বলে জানান নির্বাচন অফিসার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat