×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৮
  • ৪২ বার পঠিত

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জন মারা গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও সিলেট বিভাগে ১ জন করে হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী ভর্তি হয়েছে।

বিভাগভিত্তিক নতুন রোগী ভর্তির মধ্যে ঢাকা বিভাগে ৩৬৬ জন, চট্টগ্রামে ২৫৬ জন, সিলেটে ১৪০ জন, বরিশালে ১২৫ জন, খুলনায় ৮০ জন, ময়মনসিংহে ৭৫ জন, রাজশাহীতে ২৭ জন এবং রংপুরে ২০ জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা মোট ১ লাখ ৬৬ হাজার ৪৬১ জন, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত প্রমাণিত হয়েছে ১৯ হাজার ৮৩৫ জন। হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন এবং এদের মধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশেষজ্ঞরা আক্রান্ত এলাকায় টিকাদান জোরদার করার পাশাপাশি শিশুদের মধ্যে জ্বর বা লালচে দাগের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat