×
সদ্য প্রাপ্ত:
লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৬-০৯-২০
  • ১৯ বার পঠিত

জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে সরকারি ২০ বস্তা সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। পরে জব্দ করা এসব সার নির্ধারিত সরকারি মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

জেলা এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ভর্তি ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া সারগুলো স্থানীয় কৃষকদের কাছে মোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ও ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির বেশি মুনাফার আশায় সারগুলো গোপনে নওগাঁর ধামুইরহাটে পাচার করছিলেন।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ডিলার শাহীন কাদির ও অজ্ঞাত পরিবহনকারীরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে এরই মধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat