চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী,
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বিআরডিবি কর্মকর্তা হারুন আর রশিদ সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং পারস্পরিক মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও আকলিমা আক্তার।
Munirul Islam Munir
এ জাতীয় আরো খবর..