×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৩
  • ৪৩ বার পঠিত
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর 

মাদারীপুরের কালকিনিতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

সমাবেশে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, সারা বাংলাদেশে আবারও হুমকি-ধামকি শুরু হয়েছে। প্রশাসনের ওপর আঘাত, বোমার শব্দ ও গাড়ি পোড়ানোর মতো ঘটনা শুরু হয়েছে। এসব ভয় দেখিয়ে ও অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের বিদায় করেছে। এখন যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নস্যাৎ করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের দাঁতভাঙা জবাব দিতে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে আছে।

বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন। সারা বাংলাদেশের মানুষ নির্যাতিত ও নিষ্পেষিত ছিল। বিএনপি সরকার গঠন করার ছয় মাসও হয়নি, এরই মধ্যে রাজপথে হুমকি-ধামকি দেওয়া শুরু হয়েছে।

এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া রয়েছে। জাতীয়তাবাদী দলের কর্মীরা মাঠে আছে বলেই অন্যরা বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, ডেঙ্গু মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচির উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আনিসুর রহমান খোকন তালুকদার।

এ সময় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার ও শামিম মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নান্না শিকদার, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat