×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৩
  • ৪৯ বার পঠিত
আশা চৌধুরী , ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিলপুটিয়া গ্রামে বিয়ের আয়োজনে ফিরেছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পালকিতে বরযাত্রা। আধুনিকতার ছোঁয়ায় যখন পালকিতে বরযাত্রার প্রচলন প্রায় বিলুপ্ত, তখন পুরোনো ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে পালকিতে চড়ে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বিলপুটিয়া গ্রামের সাব্বির ইসলাম।

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার, বিলপুটিয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে সাব্বির ইসলাম বিয়ের বরযাত্রায় আধুনিক যানবাহনের পরিবর্তে পালকিকে বেছে নিয়েছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। অনেকেই পালকিতে বরযাত্রার দৃশ্য দেখতে ভিড় করেন এবং পুরোনো দিনের স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, সাব্বির ইসলামের বাবা মোঃ রবিউল ইসলাম বর্তমানে পার্শ্ববর্তী জয়দেবপুর গ্রামে বসবাস করছেন। তবে ছেলের বিয়ের আয়োজনে বিলপুটিয়া গ্রামের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ততা ধরে রাখতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, একসময় গ্রামবাংলার বিয়েতে পালকিতে বরযাত্রা ছিল একটি পরিচিত দৃশ্য। কালের বিবর্তনে সেই ঐতিহ্য হারিয়ে গেলেও সাব্বির ইসলামের পালকিতে বরযাত্রার মধ্য দিয়ে যেন আবারও ফিরে এলো সেই পুরোনো দিনের আবহ।

পুরোনো দিনের স্মৃতি জাগানো এই আয়োজনে পালকিতে চড়ে বিয়ের আসরে যাচ্ছেন বর। ব্যতিক্রমী এ বরযাত্রা দেখতে স্থানীয়দের মাঝে দেখা যায় ব্যাপক কৌতূহল ও আনন্দ।

ঐতিহ্যবাহী পালকিতে বরযাত্রার দৃশ্য যেন ফিরিয়ে আনল গ্রামবাংলার সেই সোনালি দিনের স্মৃতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat