×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ৩১ বার পঠিত

বালু দিয়ে নদী ভরাট ও তীরভূমি দখলের অভিযোগে খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় প্রাণ-আরএফএল গ্রুপের দুই ব্যবস্থাপকসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করেন। রায়ে প্রাণ-আরএফএল গ্রুপের দুই ম্যানেজার (অ্যাডমিন) মো. ফয়সাল মাহমুদ ও সরওয়ার জাহানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া নদী ভরাটের কাজে বালু বহন ও সরবরাহে যুক্ত ব্যবসাপ্রতিষ্ঠান ‘সোহা মেসার্স মদিনার পথ’-এর মালিক মুক্তার হোসেন ও নাজমুল আলম নাহিদকে ১ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না; আদালত তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার চারপাশের নদী রক্ষায় গঠিত টাস্কফোর্স ও বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান ও পরিদর্শনের ধারাবাহিকতায় ২০২১ সালের ২৪ অক্টোবর খিলক্ষেত থানার পাতিরা মৌজায় বালু নদী পরিদর্শনে যান পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। এ সময় তারা দেখতে পান যে, প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে বালু নদীর তীরভূমি ও নদীগর্ভের প্রায় সাড়ে ১২ হাজার বর্গফুট এলাকা বালু দিয়ে অবৈধভাবে ভরাট করা হয়েছে।

এই ঘটনায় গাজীপুরের টঙ্গী নদীবন্দরের সহকারী পরিচালক রেজাউল করিম বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এবং ২০২৩ সালের ১৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার প্রক্রিয়ায় ৮ জন সাক্ষীর মধ্যে ৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat