×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৬
  • ৩৮ বার পঠিত

বিগত সরকারের আমলে টিকাদান কর্মসূচিতে চরম অবহেলা ও উদাসীনতার কারণেই বর্তমানে দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং তার খেসারত দেশের সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এই অভিযোগ করেন।

তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে শিশু স্বাস্থ্য ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদার করার ক্ষেত্রে যে ধরনের দূরদর্শিতা ও নিয়মিত মনিটরিং থাকার কথা ছিল, তা পুরোপুরি অনুপস্থিত ছিল। সময়মতো টিকার কাভারেজ নিশ্চিত না করায় এবং অব্যবস্থাপনার কারণে আজ শিশুদের মধ্যে হামের মতো রোগ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

বর্তমান সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দেশব্যাপী হামবিরোধী বিশেষ টিকাদান ক্যাম্পেইন জোরদার করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিটি টিম মাঠে কাজ করছে এবং অতি দ্রুত এই সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat