×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৮
  • ৩৪ বার পঠিত

স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সারাদেশে তরুণদের দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠায় যেখানেই উপযুক্ত প্রার্থী পাওয়া যাবে, এনসিপি তাদের সমর্থন দেবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের সম্পূর্ণভাবে পরাজিত করে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন দফায় দফায় পেছানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের মন্ত্রীরা এক ধরনের বক্তব্য দিচ্ছেন আর নির্বাচন কমিশন দিচ্ছে অন্য ধরনের বক্তব্য। খুব দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

নির্বাচন কমিশনকে দলীয়করণ করে এবং প্রশাসনকে ম্যানেজ করে নির্বাচনকে প্রভাবিত করার কোনো ছক করা হলে তা বরদাশত করা হবে না বলে সতর্ক করেন নাহিদ ইসলাম।

নির্বাচন যদি সুষ্ঠু না হয় এবং কোনো ধরনের ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’ করা হয়, তবে জাতীয় নির্বাচনের মতো দেশের স্থিতিশীলতার কথা ভেবে তারা চুপ করে বসে থাকবেন না জানিয়ে তিনি বলেন, “সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা একটা প্রতিরোধ করব। সুষ্ঠু নির্বাচন আমরা আদায় করব।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat