×
সদ্য প্রাপ্ত:
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৯
  • ৪০ বার পঠিত
‎মনির হোসেন, ‎স্টাফ রিপোর্টার 
‎
‎নেত্রকোনার পূর্বধলা রেলওয়ে স্টেশন সংলগ্ন ‘মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা’র জমি দখল এবং গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তি মো. আনোয়ারুল ইসলাম আনার।
‎
‎অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি স্টেশন বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ মো. আবদুর রাশিদ ও কয়েকজন ব্যক্তি মাদ্রাসার জমিতে গড়ে ওঠা তিনটি দোকানঘর ভেঙে তা দখলে নেওয়ার চেষ্টা চালান। এর ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর ওই জমির দুটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
‎
‎অভিযোগকারী মো. আনোয়ারুল ইসলাম আনার বলেন, “মাদ্রাসার জমি দখল ও গাছ কেটে নেওয়ার পুরো বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
‎
‎ এসব অভিযোগ অস্বীকার করেছেন স্টেশন বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ মো. আবদুর রাশিদ। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে কোনো গাছ কাটিনি। সীমানা প্রাচীর নির্মাণের সময় কাজের সুবিধার্থে মিস্ত্রিরা নিজ উদ্যোগে গাছগুলো কেটেছেন। আর জমির বিষয়টি হলো—মাদ্রাসাটি শুরু থেকেই মসজিদের অধীনে পরিচালিত হয়ে আসছে। তাই মসজিদের স্বার্থেই সেখানে নতুন স্থাপনা নির্মাণ করা হচ্ছে।”
‎
‎এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সভাপতি শফিকুল ইসলাম জানান, তিনি ঘটনা সম্পর্কে পূর্বে অবগত ছিলেন না, তবে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat