×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১০-০৩
  • ৭৭ বার পঠিত
শামিমুর রহমান জিসান, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় নিয়ে বান্দরবানের আলীকদমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার কুরুকপাতা ইউনিয়নের লেংক্লাং পাড়ার খিদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলীকদম জোনের উদ্যোগে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মুরং সম্প্রদায়ের বিভিন্ন বয়সী তিন শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় লেংক্লাং পাড়াসহ আশপাশের জনপদের মানুষের জন্য সহজে চিকিৎসাকেন্দ্রে যাতায়াত করা বেশ কঠিন। দীর্ঘ পথ, যোগাযোগের সীমাবদ্ধতা এবং আর্থিক সংকটের কারণে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। স্থানীয়দের এসব সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্গম এলাকায় সরাসরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় আলীকদম জোন।

দুর্গম পাহাড়ি জনপদে সেনাবাহিনীর মানবিক সহায়তা
মেডিকেল ক্যাম্পে আলীকদম জোনের আরএমও ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে সামরিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম দায়িত্ব পালন করে। ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি বসতি থেকে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে অর্থ ও যোগাযোগের অভাবে অসুস্থ অবস্থায়ও চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। তাদের এলাকায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প হওয়ায় অল্প সময় ও কোনো খরচ ছাড়াই চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজন মুরুব্বি সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ফলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।

আলীকদম জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের মৌলিক সেবাপ্রাপ্তি সহজ করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat