×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১৮০ বার পঠিত
মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের অভিযানে ৩০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্যসহ একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর ২০২৫) রাতে ধামইরহাট থানাধীন পৌরসভার ধামইরহাট-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার যাত্রী ছাউনির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রকি পরিবহনের একটি বাস তল্লাশি করার সময় বাসটির পেছনের অতিরিক্ত চাকার পাশে একটি পুরাতন ব্যাগ শনাক্ত করা হয়। পরে ব্যাগটি খুলে ১২ বোতল ফেন্সিডিল ও ১৮ বোতল ফেয়ারডিল—মোট ৩০ বোতল নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই বাসের হেলপার এরশাদুল ইসলামকে আটক করে পুলিশ।
ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, আটক এরশাদুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ধামইরহাট থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat