নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের যানজট ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে লাইসেন্সবিহীন মিশুক ও অটোরিকশার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
অভিযানে সরাসরি মাঠে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। এ সময় নগরীর বিভিন্ন সড়কে চলাচলকারী লাইসেন্সবিহীন মিশুক ও অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় সংশ্লিষ্টদের।
অভিযান চলাকালে প্রশাসককে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যক্রম তদারকি করতে দেখা যায়।
নগরবাসীর অভিযোগ, অনিয়ন্ত্রিত মিশুক ও অটোরিকশার চলাচল এবং যেখানে-সেখানে থামানোর কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট তৈরি হয়। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে সিটি করপোরেশনের এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।
এ জাতীয় আরো খবর..