×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১৬১ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

সিকিম থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ি ফেরার পথে কালিম্পঙের রিয়াংয়ের কাছে খাদে পড়ল একটি গাড়ি। গাড়িটিতে ছিলেন চালক সহ মোট ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। দুমড়ে মুচড়ে যাওয়া এই গাড়ি থেকে বাকি ৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। গাড়িতে যাঁরা যাত্রী ছিলেন, তাঁরা পর্যটক নাকি স্থানীয় বাসিন্দা, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে প্রকাশ, শুক্রবার (১২ ডিসেম্বর ) রাতে সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার পথে গাড়িটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রিয়াং থানার পুলিশ ও এনএইচআইডিসিএল ( জাতীয় সড়ক এবং পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড ) এর কর্মীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ময়নাগুড়ির বাসিন্দা তুষার বর্মন এবং বর্ধমানের বাসিন্দা সুমিত মালির। উদ্ধার করা হয় আহত ৮ জনকে। আহতদের রম্ভি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat