×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১০৩ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

জামালপুর রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে রেলের অনলাইনভিত্তিক টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত এক পেশাদার টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে আন্তঃনগর ট্রেনের ০৭টি আসনের ০৩টি অনলাইন টিকিট এবং টিকিট বিক্রির কাজে ব্যবহৃত ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

  ১৬ ডিসেম্বর মঙ্গলবার ২০২৫ খ্রি.  আনুমানিক বেলা ১৪:৩০ ঘটিকা হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানাধীন পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ে পুলিশ কর্তৃক এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পেশাদার টিকিট কালোবাজারি মোঃ খোকন আলী (৩৪) কে গ্রেপ্তার করা হয়। সে মৃত শবদর আলীর পুত্র, মাতা খুকি বেগম, সাং অস্টধার সেন পাড়া, জেলা ময়মনসিংহ।

গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের জামালপুর টু ঢাকা রুডের মোট ০৭টি আসনের ০৩টি অনলাইন টিকিট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে পরিচিত লোকজনের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কাউন্টার এবং অনলাইনের মাধ্যমে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করে নিজের কাছে সংরক্ষণ করত। পরবর্তীতে তার পরিচিত কাস্টমারদের কাছে দ্বিগুণ দামে এসব টিকিট বিক্রি করত। এছাড়াও সে রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানে অবস্থান করে ঢাকাগামী যাত্রীদের নিকট অবৈধভাবে টিকিট বিক্রি করত মর্মে স্বীকার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে ময়মনসিংহ থানায় ০১টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat