×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১০-১০
  • ৪০ বার পঠিত
ইব্রাহীম আশেকী রনি, রায়পুরা প্রতিনিধি: 

নরসিংদীর রায়পুরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। সুস্থ, সুন্দর ও তারুণ্যনির্ভর সমাজ গঠনের প্রত্যয়ে শুক্রবার (৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ উদ্যোগে এ ম্যারাথনের আয়োজন করা হয়। আয়োজনে নেতৃত্ব দেন সবুজ শিকদার। এতে চারটি ক্যাটাগরিতে প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন।

উপজেলা মাঠ থেকে হাসনাবাদ পর্যন্ত আয়োজিত এ ম্যারাথনে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথনে ২৭০ জন, ২৫ কিলোমিটারে ২০০ জন, ১০ কিলোমিটারে ৪০০ জন এবং ১ কিলোমিটার ও ফ্যামিলি রানে ১৩০ জন অংশ নেন।

ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনিও দৌড়বিদ হিসেবে ম্যারাথনে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, রায়পুরা থানার ইনচার্জ (তদন্ত) মজিবুর রহমান এবং রায়পুরা উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকদের মতে, শারীরিক সুস্থতা নিশ্চিত করা, নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ম্যারাথনটি স্পন্সর করে ওয়াটসন গ্রুপ (Wattson Group)। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ রায়পুরা গড়ে উঠবে।

‘এক ঐতিহ্য, এক স্বপ্ন, এক রায়পুরা’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ম্যারাথনটি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat