×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২৪৭ বার পঠিত
দেশে সাইবার হামলা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ১১ দফা নির্দেশনা জারির পর সব বাণিজ্যিক ব্যাংক উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

১৫ আগস্ট দেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের দল ‘হ্যাকটিভিস্ট’। গত ৪ আগস্ট সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)।

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবাসহ  সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছে বিজিডি ই-গভ সার্ট। 
জানতে চাইলে বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘শুধু ১৫ আগস্টের হুমকি নিয়ে নয়, পরবর্তী তারিখগুলোর জন্যও আমরা সতর্ক আছি। আমাদের নিয়মিত কার্যক্রমের বাইরেও নজরদারি বাড়ানো হয়েছে।’

মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে সাইবার হামলা মোকাবেলায় সমন্বয়সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে ডিভাইস ও সরঞ্জাম কিনতে চিঠি দিয়েছি।’ তিনি বলেন, ১৫ আগস্ট সরকারি ছুটি হলেও সার্ট কার্যালয় খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat