×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১০-১৯
  • ১৭৮ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

উৎসবের মরসুমে দলে দলে মানুষজন বাড়ি ফিরছেন। প্রতিটি দুরপাল্লার ট্রেনে ও বাসে তিলধারণের জায়গা নেই। পরিস্থিতি এমনই যে, ভারতের মহানগরী মুম্বইয়ে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন ৩ যাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। শনিবার (১৯ অক্টোবর ) গভীর রাতে মুম্বইয়ের লোকমান্য তিলক টামিনাস থেকে বিহারগামী কমভূমি এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। ট্রেন নাসিক রোড স্টেশন ছাড়তেই প্রচন্ড ভিড়ের চাপে ৩ যাত্রী ট্রেন থেকে পড়ে যান। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ৩য় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, মৃত ২ যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। কিভাবে ওই দুঘটনা ঘটল, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নাসিক রোড থানার পুলিশ। ঘটনায় দুঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত যাত্রীদের শনাক্ত করার জন্য তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat