×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৯
  • ২৪ বার পঠিত

বাগেরহাট প্রতিবেদক:

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে ২৩০ টন ইন্দোনেশিয়ান কয়লাবোঝাই একটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে নিয়মিত টহলের সময় তাঁদের আটক করা হয়। পরবর্তীতে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে।

অভিযানের বিস্তারিত ও আটকদের পরিচয়

  • অভিযানের বিবরণ: শরণখোলা রেঞ্জের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায়ের নেতৃত্বে বনরক্ষীরা ভোলা নদীতে অভিযান চালিয়ে কয়লাবোঝাই বাল্কহেডটি আটক করেন। বন বিভাগের তথ্যমতে, মোংলার জয়মনি এলাকার একটি 'মাদার ভেসেল' থেকে আনুমানিক ২৩০ টন ইন্দোনেশিয়ান কয়লা বোঝাই করে সুন্দরবনের ভেতরের সংরক্ষিত নদীপথ দিয়ে অবৈধভাবে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

  • আটক ব্যক্তিদের পরিচয়: আটক ৯ জন হলেন—তারিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), সুমন তালুকদার (২১), নুর নবী (৩০), এনায়েত করিম (৪০), মো. ওবায়দুল (২২), মামুন (২২), মো. লায়েক মিয়া (৫০) ও কবির হোসেন (৩০)। তাঁদের বাড়ি বাগেরহাটের মোংলা ও মোরেলগঞ্জ, পিরোজপুরের ভাণ্ডারিয়া এবং ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায়।

আইনগত ব্যবস্থা

শরণখোলা রেঞ্জের এসিএফ মো. শরিফুল ইসলাম জানান, কয়লাবোঝাই বাল্কহেডের কোনো বৈধ মালিক পাওয়া যায়নি। ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, আটক ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat