মোঃ আবু বকর, চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকেই নানা ধরনের জনসেবা, অভিযান ও প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব।
গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে চৌগাছা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন তিনি। এরপর থেকে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমেও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা।
কখনো মাদকবিরোধী অভিযান, কখনো অবৈধভাবে সার মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান, আবার কখনো ভেজাল বা অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দেখা গেছে তাকে। কৃষকের প্রয়োজনীয় সার যেন সঠিকভাবে বিতরণ হয়, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন—এসব বিষয়েও মাঠপর্যায়ে তদারকি করেছেন তিনি।
শুধু অভিযান নয়, ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন, নাগরিক সেবা সহজীকরণ এবং পৌর এলাকার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমেও দায়িত্ব পালন করছেন এসিল্যান্ড জি. এম. এ. মুনীব।
দুর্যোগ কিংবা বন্যার মতো সংকটময় সময়েও মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া থেকে শুরু করে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ—বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে।
চৌগাছার সাধারণ মানুষের কাছে একজন সরকারি কর্মকর্তা শুধু অফিসের টেবিলে বসে সেবা দেবেন—এমন প্রত্যাশার বাইরে এখন মাঠে গিয়ে মানুষের কথা শোনা ও সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়াটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই জায়গায় দায়িত্ব পালনে সক্রিয় রয়েছেন এসিল্যান্ড জি. এম. এ. মুনীব।
ভূমি অফিসের সেবা থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা, বাজার তদারকি, অনিয়মের বিরুদ্ধে অভিযান কিংবা দুর্যোগকালীন মানবিক সহায়তা—দায়িত্বের পরিধি যেখানেই বিস্তৃত হয়েছে, সেখানেই মাঠপর্যায়ে সক্রিয় থাকার চেষ্টা করছেন এই কর্মকর্তা।
চৌগাছার মানুষের প্রত্যাশা, প্রশাসনের এই মাঠমুখী কার্যক্রম আরও গতিশীল হবে এবং সরকারি সেবা পৌঁছে যাবে সাধারণ মানুষের দোরগোড়ায়।
এ জাতীয় আরো খবর..