×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২০-১০-০১
  • ৩৮৯ বার পঠিত

আতিকুল আলম সোহেল, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে আগামী ৪ অক্টোবর হতে দুই সপ্তাহ ব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাসক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

০১ অক্টেবর বৃহষ্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর সভাপতিত্বে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায়  বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কুমার হাওলাদার, মেডিকেল অফিসার সুমন কুমার বালা, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমাররক্ষিত, সাবেক সভাপতি জাকির হোসেন, সদস্য জাকির মাহমুদ সেলিম, মো: আতিকুল আলম সোহেল প্রমুখ।


আরো পড়ুন: স্বাস্থ্যসেবা বিভাগে দুর্নীতির ১১টি খাতে দুদকের ২৫ দফার অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট ***


সভায় প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনএর লক্ষ্য, উদ্দেশ্য ও করনীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমারবালা ও মুক্তা আক্তার। উপস্থিত ছিলেন ইপিআই সুপারভাইজার এবিএম এনায়েত হোসেন, মোঃ মুনসুরআলী। কর্মশালায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat