×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২৩১ বার পঠিত
আগামীকাল বুধবার দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান এই বৃষ্টিপাত এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এদিকে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কমছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

আবহাওয়াবিদরা বলছেন, বুধবার থেকে শুরু করে আগামী এক সপ্তাহে দেশের অন্যান্য অংশের তুলনায় উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। আগামী দুই দিনে (বৃহস্পতি ও শুক্রবার) বৃষ্টিপাতের একই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘আজকের তুলনায় আগামীকাল (বুধবার) বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পরের দুই দিনেও (শুক্রবার পর্যন্ত) বৃষ্টিপাতের একই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এরপর সামান্য পরিবর্তন হলেও আগামী বুধবার পর্যন্ত একই অবস্থা থাকবে।’
মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে ২১টিতেই বৃষ্টির খবর মিলেছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে, ১০২ মিলিমিটার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat