আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরায়েলের সাধারণ নির্বাচনের প্রায় ৯০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থ হয়নি।
সর্বশেষ ভোটের হিসাব অনুযায়ী, ১২০ আসনের নেসেটে (ইসরায়েলি সংসদ) সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১টি আসনের প্রয়োজন হলেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি রাজনৈতিক জোট পেতে পারে আনুমানিক ৫৩টি আসন।
অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর জোট প্রায় ৪৮টি আসন পাওয়ার দৌড়ে রয়েছে।
৯০% ভোট গণনা শেষেও সরকার গঠনে অনিশ্চয়তাতবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে আরব দলগুলো। রেকর্ডসংখ্যক প্রায় ১৯টি আসন তাদের ঝুলিতে যেতে পারে বলে ধারণ করা হচ্ছে। কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনে আরব দলগুলোর ভূমিকা অত্যন্ত নির্ণায়ক হয়ে উঠতে পারে।
চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এবং নতুন কোনো সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।