বিশেষ প্রতিবেদকঃ
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর এসআরবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।