×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০১
  • ৩৪ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি,নারায়ণগঞ্জ :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির প্রথম সরাসরি নির্বাচনে অ্যাডভোকেট নবী হোসেন ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। একই সঙ্গে পাঁচটি সদস্য পদেও বিজয়ী হয়েছেন তার প্যানেলের প্রার্থীরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে ছয়টি পদের সবকটিতেই প্যানেলটির বিজয় নিশ্চিত হয়।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আইনজীবী ফোরামের সাবেক নেতা অ্যাডভোকেট রেজাউল করিম খান।

অন্যদিকে পাঁচটি সদস্য পদে বিজয়ীরা হলেন—নারায়ণগঞ্জ বারের সভাপতি সরকার হুমায়ুন কবির ২৭৫ ভোট, সিনিয়র আইনজীবী জাকির হোসেন ২৮১ ভোট, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৪ ভোট এবং সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ২৯৯ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৯৭ জন। এর মধ্যে ৩৩৮ জন আজীবন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন আটজন প্রার্থী। নির্বাচনে পরাজিত প্রার্থীদের মধ্যে ছিলেন এনসিপি নেতা নিরব রায়হান, নাজমুল হক ও হারুনুর রশীদ খান।

৫১ বছরের ইতিহাসে প্রথম সরাসরি নির্বাচন

নারায়ণগঞ্জে ১৯৭৫ সালে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম প্রতিষ্ঠার পর দীর্ঘ ৫১ বছরে এই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করলেন আজীবন সদস্যরা। ফলে এবারের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়।

নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক পদে একটি এবং সদস্য পদে পাঁচটিসহ মোট ছয়টি পদের বিপরীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকারবলে ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন চার নির্বাচন কমিশনার অধ্যাপক বদরুন্নাহার, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, সোহেল আক্তার সোহান ও অ্যাডভোকেট সামছুন নূর বাধন। নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের লিডার মাহমুদা মুন্সি।

প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে একটি প্যানেলের ছয় প্রার্থীর বিজয় নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করেছে। একই সঙ্গে দীর্ঘদিনের সাংগঠনিক প্রক্রিয়ায় সদস্যদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat