সাইফ হাসান লিমন, জেলা প্রতিনিধি,ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণাঞ্চলে বাঘ সদৃশ প্রাণী দেখা যাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে উপজেলার দক্ষিণ চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ইতিপূর্বে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে একাধিকবার বাঘ দেখার দাবি উঠেছে। সর্বশেষ ভূঁইয়া বাজারের দক্ষিণাঞ্চলে পরিমলের দোকানের সামনে একটি প্রাণীকে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
এদিকে ঈদগাহ সংলগ্ন এলাকায় সাতজন প্রাণীটির আক্রমণের শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে আক্রমণকারী প্রাণীটি বাঘ নয়, শিয়াল বলে পরিচিতি পাওয়ার কথা জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোনাগাজী উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ ও বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
তবে প্রাণীটির পরিচয়, আক্রমণের ঘটনা এবং সিসিটিভি ফুটেজের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এ জাতীয় আরো খবর..