×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ৩০১ বার পঠিত
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পল্টন থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে জামায়াতের ১৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি করা হয়।

উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিনের বাদী হয়ে করা মামলায় বুধবার (১৬ আগস্ট) ১৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।  

সোমবার (১৪ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদ্‌রোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সাঈদী মারা যান। পরে মঙ্গলবার বাদ জোহর জামায়াত নেতাকর্মীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে গায়েবানা জানাযার আয়োজনের চেষ্টা করে। 
 
একপর্যায়ে তারা বায়তুল মোকাররমের উত্তর ফটকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কাছে শোক দিবসে অংশ নিতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরও হামলা চালায় তারা।
  
অভিযোগ রয়েছে সাঈদীর মৃত্যুর খবরে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী রাতে বিএসএমএমইউ ও শাহবাগে ভিড় করে। মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে পরে তারা শাহবাগ এলাকায় ভাঙচুর চালায়। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মী তাদের হাতে লাঞ্ছিত হন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat