×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ২৩ বার পঠিত
​বিপ্লব সরকার, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কালুপাড়া বিওপি’র বিশেষ অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ করা হয়েছে।
​আজ রবিবার (০৮ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ০১ টা ১০ মিনিট সময়ে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ গোলাম আজমের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার চৌধুরী পাড়া নামক স্থানে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ করে বিজিবি টহলদল।

এ বিষয়ে (১৪ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব জানান- ​ সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat